ঈশ্বরীপুর সামস অফিসে আন্তজাতিক আদিবাসী দিবস ২০২৬ উদযাপন

নিজস্ব প্রতিনিধিঃ ৯ আগষ্ট রবিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে সামস অফিসে আন্তজার্তিক আদিবাসী দিবস ২০২৬ উদ্যাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো—সুর আমাদের জীবন ও ঐতিহ্যগত সংস্কৃতি, জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ফাদার লুইজী পাঞ্জী ধর্ম জাযক, ঈশ্বরীপুর মিশিন (ক্লিনিক মোড়), শ্যামনগর, সাতক্ষীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দ চন্দ্র মুন্ডা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —মঞ্জিলা মুন্ডা, রুমা মুন্ডা, সনঞ্জলী মুন্ডা, সুজাতা মুন্ডা। কারিতাস সংস্থা থেকে উপস্থিত ছিলেন, হরিদাস মন্ডল, দেবব্রত মন্ডল, সাগরীকা সিং। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাগরীকা সিং। অনুষ্ঠানে ১০০জন আদিবাসী উপস্থিত ছিলেন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ