ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ গণমিছিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সারাদেশের ন্যায় সাতক্ষীরার শ্যামনগরেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর উপজেলা মাইক্রোস্ট্যান্ডে এক আলোচনা সভায় মিলিত হয়।

Left

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান-এর নেতৃত্বে অনুষ্ঠিত গণমিছিলে হাজার হাজার নেতাকর্মী, ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ