সুন্দরবন প্রেসক্লাবের নবনির্মিত দ্বিতল ভবন আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধঃ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সুন্দরবনের উপকূলীয় জনপদের আত্মার প্রদীপ এবং উপকূলীয় মানুষের লেখুনির মাধ্যমে অধিকার আদায়ে এক ঝাঁক প্রবীণ এবং তরুণ সাংবাদিকদের নিয়ে হাটি হাটি পা,পা,করে মালঞ্চ নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এই সুন্দরবন প্রেসক্লাব। বুধবার (৮ জুলাই) স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সদস্যদের সাথে নিয়ে নতুন এই ভবনের শুভ উদ্বোধন করেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি মোঃ বেলাল হোসেন। সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখলেন সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন, সহ-সভাপতি, মোঃ মাহফুজুর রহমান (তালেব)।
সুন্দরবন প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে, উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মোঃ মাসুম বিল্লাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ