মুন্সিগঞ্জে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করে প্রশংসা কুড়িয়েছেন মুস্তাফিজুর রহমান

ইসমাইল হোসেন: শ্যামনগর (সাতক্ষীরা) শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার থেকে দক্ষিণ কদমতলা ফরেস্ট স্টেশন যাওয়ার পথে কিছু অংশ নিজ অর্থায়নে সংস্কার করলেন বিশিষ্ট সমাজসেবক ও  সাবেক ছাত্রনেতা, বর্তমান মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, ইউনিয়ন বিএনপি’র আগামী দিনের কর্ণধর, ৪ নং ওয়ার্ডবাসীর আস্থাভাজন মুস্তাফিজুর রহমান। র্দীঘদিন ধরে হরিনগর থেকে দক্ষিণ কদমতলা ফরেস্ট স্টেশন অভিমুখে মথুরাপুর, সাধুপাড়া, এবং দক্ষিণ কদমতলার রাস্তার সংস্কার না হওয়ায় ভারী বৃষ্টিতে ছোট বড় গর্তে পরিণত হয়। এতে  চলাচলের অনুপোযোগী হয়ে উঠে। স্থানীয়রা বাজারে আসতে অনেক ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি মোস্তাফিজুর রহমানের নজরে আসে। সে দ্রুত এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে বেহালদশা এই রাস্তাটি নিজ অর্থায়নে বালু খোয়া এবং রাবিশ দিয়ে সংস্কার করে দেন। ওই রাস্তাটি সংস্কার করে দেওয়ায় বর্তমানে পথচারী, যানবাহন চলাচলে মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারছেন।স্থানীয় বাসিন্দা দেবি বলেন,দীর্ঘদিন যাবত আমাদের  অবহেলিত সড়কটি সরকারি বেসরকারিভাবে কোন সংস্থার হয়নি। আমাদের এখান থেকে বাজারে যাতায়াতে অনেক কষ্ট হয়। ইটের জায়গায় ইট নেই অনেক বড় বড় গর্তের  কারণে সড়ক দিয়ে চলাচল করতে পারিনা।

এই ভাঙ্গা রাস্তাটি সংস্কার করে দেন এবং বিগত সময়েও নিজ অর্থায়নে এই রাস্তাটি একবার সংস্কার করে দিয়েছিল এই এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান আমরা এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে, কদমতলা একটি ফরেস্ট স্টেশন আছে সেখানে দূর দুরান্ত থেকে জেলেরা বি এল সি নবায়নের জন্য যেতে হচ্ছে এখন। স্কুল,মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরাও যাতায়াতে ভোগান্তিতে পড়তে হয়।   মানুষের চলাচলের দুর্ভোগের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নে সংস্কার করে দিয়েছি, আমার সাথে সার্বিক সহযোগিতা করেছে মুন্সিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফুল ইসমাইল (সাগর) ও স্থানীয় যুবদল কর্মীরা। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসকের উদ্যোগে টেকসই ভাবে রাস্তাটি সংস্কার করে তাহলে এই এলাকার মানুষ উপকৃত হবে। 

Left

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ