এমপি জি এম নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে বিক্ষোভ, কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) জি এম নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগের প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে শ্যামনগরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজারো নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শ্যামনগর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করলে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং এমপি জি এম নজরুল ইসলামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত, বিচার, দল থেকে বহিষ্কার এবং সংসদ সদস্য পদ থেকে অপসারণের দাবি জানান।

Left

কর্মসূচির একপর্যায়ে বিক্ষোভকারীরা এমপি জি এম নজরুল ইসলামের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ করেন। পরে সেই কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করে প্রতীকী প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত জনতা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। তারা অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সাতক্ষীরা জেলা নেতা প্রভাষক আবু সাঈদ, আশেক এলাহী মুন্না, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম এবং পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ