সুন্দরবনে বিশেষ অভিযান, মাছসহ ৩ জেলে আটক

সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে ১২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ ও আনুষঙ্গিক মালামালসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দীনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের বাদুড়ঝুলি নদীতে এ অভিযান পরিচালনা করেন।

Left

অভিযানে ১২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, একটি নৌকা, পাঁচটি ড্রাম, তিনটি বৈঠা ও জালসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন—কয়রা গ্রামের আবুল কাশেম এবং কয়রা গুচ্ছগ্রামের মামুন সরদার ও ইসরাফিল সরদার।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, সুন্দরবনে প্রজনন মৌসুমে মাছ আহরণ নিষিদ্ধ থাকলেও ওই জেলেরা অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নদীতে মাছ ধরছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ