শ্যামনগরে বজ্রপাতে প্রাণ গেল মৎস্য চাষীর
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মৎস্য ঘেরে আটন থেকে মাছ সংগ্রহ করার সময় বজ্রপাতে লুৎফর রহমান (৫৫) নামে মৎস্য চাষীর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট শিলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান ওই এলাকার মৃত আহাদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লুৎফর রহমান ঘেরে আটন থেকে মাছ সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ওসি মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

