শ্যামনগরে গাছ থেকে পড়ে মধু আহরণকারী নিহত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাছ থেকে পড়ে দাউদ গাজী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার পৌরসভার বাদঘাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দাউদ গাজী ওই গ্রামের মৃত আব্দুস সামাদ গাজীর ছেলে।

নিহতের স্বজন মিলন জানান, বাড়ির পাশের একটি উঁচু গাছে থাকা মৌচাক থেকে মধু আহরণের সময় অসাবধানতাবশত দাউদ গাজীর পা ফসকে যায়। এতে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Left

শ্যামনগর থানার ওসি (তদন্ত) পিয়ার উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ