শ্যামনগরে বজ্রপাতে প্রাণ গেল মৎস্যচাষির

শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের কুলতলী গ্রামে বজ্রপাতে ইয়াকুব আলী গায়েন (৫৫) নামের এক মৎস্যচাষির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইয়াকুব আলী গায়েন কুলতলী গ্রামের মৃত আজিজ গায়েনের ছেলে।

Left

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ মৎস্য ঘেরে কাজ করছিলেন ইয়াকুব আলী। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বজ্রপাত শুরু হয়। মৎস্য আহরণের জন্য ঘেরে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইয়াকুব আলী গায়েন স্থানীয়ভাবে একজন পরিশ্রমী ও পরিচিত মৎস্যচাষি হিসেবে সুপরিচিত ছিলেন।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বজ্রপাতজনিত দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ