শ্যামনগরে তুচ্ছ ঘটনায় মারামারি, দা’র কোপে আহত ১

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে শফিকুল ইসলাম গাজী (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম গাজী ওই গ্রামে আমির আলী গাজীর ছেলে।

Left

স্থানীয় সূত্রে জানা যায়, ঘেরা ডিঙিয়ে ছাগল ক্ষেতের মধ্যে প্রবেশ করাকে কেন্দ্র করে ভিকটিম শফিকুল ইসলাম গাজীর সঙ্গে প্রতিবেশীদের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বৈশখালী গ্রামের বাসিন্দা অভিযুক্ত মৃত কালু মোল্যার ছেলে হাকিম মোল্যা (৬০), মৃত রুহুল আমিনের ছেলে সিরাজুল ইসলাম (৪৫) ও সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৫) তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা শফিকুল ইসলাম গাজীর মাথায় দা দিয়ে কোপ দেয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল-এ রেফার করা হয়।

এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ