শ্যামনগরে ২০ লাখ টাকা মুক্তিপনের দাবিতে অপহরণ তিন দিন পর উদ্ধার, আটক ৩

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে কৈখালী ইউনিয়নের পশু চিকিৎসক ডাক্তার অনিমেষ পরমান্য ২০ লাখ টাকার মুক্তিপনের দাবিতে অপহরণের তিন দিন পর উদ্ধার হয়েছে। সোমবার (০৪ মে ২০২৬) সকাল ৯টার দিকে সুন্দরবনের গোলাখাল এলাকা থেকে শাহিন নামে এক জেলে তাকে উদ্ধার করে পুলিশে কাছে সোপর্দ করে। সে বৈশখালী গ্রামের মৃত নেতাই পরমান্যর ছেলে। তিনি গত শনিবার সকালে চিকিৎসার কাজে বাড়ি থেকে বের হয়ে মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামে সুন্দরবন বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় পরিবারের পক্ষে তার ছোট ভাই প্রিয়নাথ মন্ডল শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়রী করে।
অপহরণ হওয়া ডাক্তার অনিমেষ জানান, গত ০২ মে সকালে প্রতিদিনের ন্যায় চিকিৎসা কাজে বাড়ি থেকে সুন্দরবন বাজারে আসলে টেংরাখালি গ্রামের আশরাফ, মিরগাং গ্রামের জব্বার, মাহমুদুল ও শাহীন ডেকে নিয়ে আটক রেখে মারপিটসহ একটি ঘরে চোঁখ বেঁধে ফেলে রেখে পরিবারের নিকট ২০ লাখ টাকা মুক্তিপনের দাবি করে। তবে পুলিশ প্রশাসনের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারিদের আটকের চেষ্টায় তৎপরতা দেখে অপহরণকারীরা পশু চিকিৎসক ডাক্তার অনিমেষকে সুন্দবনের মধ্যে নিয়ে যায়। সোমবার সকালে এক জেলে নৌকায় তাকে তুলে দেয়।
এঘটনায় পুলিশ অপহরণকারী মরাগাং গ্রামের নজরুল গাজীর পুত্র মাহমুদল, সুজা উদ্দিন গাজীর ছেলে আব্দুল জব্বার ও মোঃ নেছার আলী ছেলে শাহিনুর গাজীকে আটক করেছেন।
শ্যামনগর থানার ওসি মোঃ খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণকারী পশু চিকিৎসক ডাক্তার অনিমেষকে শ্যামনগর হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। অপহরণের সাথে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে চেষ্টা অব্যহত আছে বলে তিনি জানান।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ