শ্যামনগরে বর্ণাঢ্য কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামে পূজা মন্ডপ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকাল ৪টায় প্রায় দুই শতাধিক কৃষকের অংশগ্রহণে এ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোছাঃ দেলোয়ারা বেগম। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা সদর উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনুপম রায়। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা মোছাঃ সাহিদা বানু, ফিল্ড ফ্যাসিলিটেটর সালমা খাতুন, অনুপ কুমার, ইয়ুথ কল ও ল্যাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি অনুপ কুমার মিস্ত্রি এবং স্বেচ্ছাসেবক লাবনী পারভীনসহ অন্যান্যরা।

Left

মাঠ দিবসে কৃষকদের আধুনিক ও লবণাক্ততা সহনশীল ফসল চাষাবাদ বিষয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। কৃষক মফিজুর রহমান এক বিঘা জমিতে ব্রি-১০২ ধানের সফল চাষাবাদের দৃষ্টান্ত তুলে ধরেন। এছাড়া কৃষক আশীষ কুমার হালদার এডব্লিউডি (AWD) প্রযুক্তির উপকারিতা সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করেন। অন্যদিকে কৃষক মিয়ারাজ হোসেন এক বিঘা জমিতে সূর্যমুখী চাষ করে ভালো ফলন পাওয়ার কথা জানান।

বক্তারা বলেন, উপকূলীয় লবণাক্ত অঞ্চলেও উপযুক্ত প্রযুক্তি ও সঠিক জাত নির্বাচন করলে ভালো ফলন সম্ভব। এ ধরনের উদ্যোগ কৃষকদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ