লোকালয়ে অজগর সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছেন।

সোমবার (২৯ জুন) দুপুর ২টার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) মো. এরফান উদ্দীনের নেতৃত্বে বনকর্মীরা স্থানীয় নীলডুমুর বাজারের হারুন হার্ডওয়ার নামের একটি দোকান থেকে সাপটি উদ্ধার করেন।

Left

বনস্টেশন অফিসার (এসও) মো. এরফান উদ্দীন জানান, হারুন হার্ডওয়ারের মালিক মো. হারুনের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। এ সময় দোকানের একটি খাটের নিচ থেকে সুস্থ অবস্থায় অজগর সাপটি উদ্ধার করে খাঁচায় রাখা হয়। পরে সেটিকে সুন্দরবনের কলাগাছিয়া পর্যটন কেন্দ্র সংলগ্ন বনে অবমুক্ত করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিয়ার রহমান বলেন, খাদ্যের সন্ধানে অনেক সময় অজগর সাপ সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসে। উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য ৫ ফুট ১০ ইঞ্চি এবং ওজন প্রায় ২৮ কেজি। বন বিভাগের উদ্যোগে নিরাপদে সাপটি উদ্ধার করে তার প্রাকৃতিক আবাসস্থল সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ