শ্যামনগরে সিএনআরএস এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
সাতক্ষীরাজেলার শ্যামনগর উপজেলার রমজাননগরে সিএনআরএস এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। শনিবার (৮ই মার্চ) সকালে সুইডিশ দূতাবাস এর অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কর্তৃক বাস্তবায়নাধীন, বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের আওতায় মানিকখালী গ্রামে ”অধিকার, সমতা, ক্ষমতায়ন-নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এসময় দিবস উদযাপনটি শুরু হয় র্যালীর মাধ্যমে, র্যালিটি মানিকখালী গ্রাম থেকে শুরু করে মানিকখালী বাজার প্রদক্ষিন করে মানিকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়। রমজাননগর ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ, সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় নারী মলিনা রানী, ইউপি সদস্য- আসমা আক্তার, আ: সালাম, সি.এন.আর.এস এর ফিল্ড ম্যানেজার স্বরন কুমার চৌহান, সাইট অফিসার- তৌহিদ হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর মায়া রানী ও রোজিনা পারভীন। সকলেই দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আগামীকাল রবিবার ৯ই মার্চ তারিখে নারী-পুরুষের মজুরী বৈষম্য নিরসনে ও মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরন বিষয়ে ইউএনও ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান অংশগ্রহনকারীরা। এরপর হাড়িভাঙ্গা, সুই সুতা এবং ঘরের কাজের অদল বদল খেলার পুরস্কার বিতরণ ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিবস উদযাপনটি সফলভাবে শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-, সি.এন.আর.এস এর ডকুমেন্টেশন এন্ড রিপোর্টিং অফিসার মেহজাবীন মৌ।

