শ্যামনগরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জের ধরে মরিয়ম সুলতানা মায়া (২৩) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২:০০ ঘটিকার সময় শ্যামনগর থানাধীন ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মীর আলী ও আকলিমা খাতুনের মেয়ে এবং জাহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর পূর্বে জাহিদুল ইসলামের সাথে মরিয়মের বিয়ে হয়। তাদের ঘরে একটি ৫ বছরের প্রতিবন্ধী ছেলে সন্তান রয়েছে। স্বামীর বাড়ি ও বাবার বাড়ি পাশাপাশি হওয়ায় মরিয়ম বেশিরভাগ সময় বাবার বাড়িতেই অবস্থান করতেন। ঘটনার দিন পারিবারিক কলহের জেরে তিনি নিজ বাবার বাড়িতে বিষপান করেন।

Left

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় শ্যামনগর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ