শ্যামনগরে ৪০ পরিবারের মাঝে ফুড প্যাক বিতরণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর সদর ইউনিয়নে ৪০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (ফুড প্যাক) বিতরণ করেছে রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন।
মঙ্গলবার সকাল ১০টায় শ্যামনগরের নকিপুর জমিদারবাড়ি মাঠে সংগঠনটির উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের চেয়ারম্যান মাসুম বিল্লাহর, প্রতিনিধি মারুফ বিল্লাহ, সমাজসেবক মজিবুর রহমান ও তাহমিদ প্রমুখ।
কর্মসূচির মাধ্যমে শ্যামনগর সদর ইউনিয়নের ৪০টি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ফুড প্যাক তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

