বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন: শ্যামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর ঐতিহ্যবাহী বনশ্রী শিক্ষানিকেতন (মাঃ বিঃ) অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ই সেপ্টেম্বর) সকল ১১.০০ টায় বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে বাংলা শিক্ষক মনোরঞ্জন মল্লিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সভাপতি অমেদ আলী গাজী, অভিভাবক সদস্য ইসমাইল হোসেন, শিক্ষক প্রতিনিধি শাহাদাত হোসেন, সাবেক সভাপতি মাহফুজুর রহমান তালেব, সাইদুর রহমান মোড়ল,ডা. পশুপতি মন্ডল, আব্দুল হামিদ সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী,এলাকার গণ্যমান্য ব্যক্তি অভিভাবক এবং ছাত্র ছাত্রীরা। এসময় বিদ্যালয়ের সভাপতি, আমেদ আলী গাজী, সহ বক্তারা শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্যে বলেন।

সন্তানের সুন্দর ভবিষ্যৎ ও সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। শিক্ষকগণ আপনার সন্তানকে মানুষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রত্যেক শিক্ষক ই নিজ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য তারা যথাসাধ্য চেষ্টা ও করে থাকেন। কিন্তু কথা হলো শিক্ষকরা শিক্ষার্থীদের সর্বোচ্চ ৬ ঘন্টা (১০-৪টা) সময় দিতে পারেন। শিক্ষার্থী অবশিষ্ট ১৮ ঘন্টা আপনার কাছে ই থাকে। এই সময়টুকু আপনি যদি আপনার সন্তানকে সঠিক ভাবে দেখভাল না করেন, তাহলে শিক্ষকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হবে। তাই প্রত্যেক অভিভাবককে নিজ সন্তানের গতিবিধির দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বর্তমান ডিজিটাল যুগে কিছু বিষয়ে সকল অভিভাবকের দৃষ্টি রাখা অতীব জরুরী।
আপনার সন্তান শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কি না ,পড়ার সময় পড়তে বসছে কি না, পড়াশোনা করছে না স্মার্টফোন ব্যবহার করছে,সন্তানের ভালো চাইলে স্মার্টফোন কিনে না দেওয়া ই ভালো। সর্বনাশা ফ্রি ফায়ার , পাবজি গেমসে আসক্ত কি না।কোথাও কারো সাথে কোন সম্পর্কে জড়িয়ে পড়ছে কি না।কাদের সাথে চলাফেরা করে অসৎ সঙ্গের কারণে অনেক সময় ভালো মানুষের সন্তানরা ও বিপথগামী হয় এজন্য প্রত্যেক অভিভাবক কে সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে আজকের সন্তানরাই আগামী দিনের ভবিষ্যৎ।

Left

প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম অভিভাবকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য বলেন,
সন্তানের হাতে সহজে স্মার্টফোন বা ইন্টারনেট তুলে দেবেন না। তারা পড়াশোনার সময় ঠিকমতো পড়ছে কি না সেদিকে কড়া নজর রাখতে হবে এবং প্রতিদিন সন্তানের স্কুল ডায়েরি এক নজর দেখলেই বুঝতে পারবেন আপনার সন্তান নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা এবং স্কুলের শিক্ষকরা আপনার সন্তানদের পড়াশোনা করাচ্ছে কিনা শতভাগ জানতে পারবেন।
শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষাগুলোতে তার ফলাফল কেমন,এজন্য প্রতিষ্ঠান প্রধান সহ সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানান।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ