নীলডুমুর ব্যাটালিয়ান ১৭ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
ইসমাইল হোসেন: সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার জনগণের জন্য বিভিন্ন জনকল্যাণ মূলক সেবা প্রদান করে থাকেন। তারই অংশ হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য নীলডুমুর ব্যাটালিয়ান ১৭ বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ মে (শুক্রবার) সকাল ১০ ঘটিকা থেকে , এক ঘন্টা নামাজের বিরতি দিয়ে ৩.৩০ ঘটিকা পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দুরমুজ খালি বিওপির পাশে ভেড়ার হাট বাজারে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় । ১৭ বিজিবির সুনামধ্যন বিশেষজ্ঞ ডাক্তার মেজর সুস্মিত শোভন দাস। এই ক্যাম্পেইনে অত্র এলাকার ২৫১ জন কে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়। সংঘটিত এই উদ্যোগকে সমাজের একটি বড় অংশের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছ। ডাক্তার মেজর সুস্মিত শোভন দাস জানান তাদের দায়িত্বের পাশাপাশি এলাকার জনগণের বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সব সময় পাশে থাকবে ।

