বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অকাল মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর সহকারী রিটার্নিং অফিসার জনাব ফেরদৌস আরা মৃত্যুবরন করেছেন। 
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার সকাল ৭টায় তাঁর মৃত্যু হয়। তিনি সোমবার কর্মস্থলে অসুস্থবোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন।

Left

তাঁর বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। শশুরবাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার খান বাড়ি।

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটায় মৃত্যুবরণ করেন।

তিনি বলেন, মাইগ্রেনের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফেরদৌস আরা। তাঁর পরিবারের সাথে কথা বলে জেনেছি, উনাকে শ্বশুর বাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ