শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আংশিক কমিটি ঘোষণা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মাহমুদুল হক ও যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম বাবলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে হাবিব হোসেন সেলিমকে সভাপতি এবং রিপন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

Left

কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. শামীম হোসেন, সহ-সভাপতি মো. কামরুজ্জামান টুকু, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক খালিদ হাসান পলাশ এবং সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম।

জেলা কমিটির পক্ষ থেকে নবগঠিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে আগামী ৯০ দিনের মধ্যে শ্যামনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এ সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও জোরদার করার নির্দেশ দেওয়া হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি শ্যামনগর উপজেলার মৎস্যজীবীদের সংগঠিত করে তাঁদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ