শ্যামনগরে জাল টাকা সহ কিশোর আটক

সাতক্ষীরার শ্যামনগরে জাল টাকা নিয়ে ফয়সাল (১৫) নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নওয়াবেঁকী বাজারে শরিফুজ্জিলের মুদি দোকানে টাকা লেনদেনের সময় জাল টাকাসহ ওই কিশোরকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে শ্যামনগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Left

আটক ফয়সাল খুলনার পাইকগাছা থানার পাটকেলপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মনিরুজ্জামান মনি জানান, ফয়সাল জাল টাকা নিয়ে নওয়াবেঁকী বাজারে এসে মুদি ব্যবসায়ী শরিফুজ্জিলের দোকান থেকে মালামাল কেনার পর টাকা দেওয়ার সময় সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি ৫০০ টাকার জাল নোট পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে ওই কিশোর অন্য একটি বাজারে ৬ হাজার টাকার জাল নোট লেনদেন করেছে বলেও স্বীকার করেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাল টাকাসহ আটক কিশোর জাল টাকা চক্রের সক্রিয় সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জাল টাকাসহ তাকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ