জামায়াতের কাছে দেশের মানুষ নিরাপদ নয়, ধানের শীষে ভোট চাইলেন ডক্টর মোঃ মনিরুজ্জামান
সাতক্ষীরার শ্যামনগরের বিএনপির প্রার্থী ড. মনিরুজ্জামান বলেছেন, জামায়াতের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। সাতক্ষীরা-৪ আসনে ২লাখ ৯৮ হাজার ভোটারা যদি ১২ই ফেব্রুয়ারি আমাকে ভোট দিয়ে এমপি বানান তাহলে প্রতিটা পরিবারের মায়েদের একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যা প্রতিমাসে দুই থেকে আড়াই হাজার টাকা করে পাবে। এটা স্বয়ং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন। আমি এমপি হলে এলাকার উন্নয়নের ব্যপারে আপনাদের সাথে পরিকল্পনা মাফিক এলাকার উন্নয়ন করা হবে।
শনিবার (২৪ জানুয়ারী) বিকাল ৫টায় বিএনপি’র সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে শ্যামনগর উপজেলার সরকারি পাইলট স্কুল সংলগ্ন কেন্দ্রীয় ঈদগা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। তিনি সাতক্ষীরা ৪ শ্যামনগর আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ড. মনিরুজ্জামান আরও বলেন, কিছু দল দাবি করে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, যা বাস্তবায়নযোগ্য নয়। ‘আল্লাহর সন্তুষ্টি ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব নয়।
বিএনপি জনগণের কল্যাণে কাজ করে। আমরা মানুষকে বিভ্রান্ত করতে চাই না, আমরা উন্নয়ন করতে চাই। তাই আসন্ন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠান শেষে হাজার হাজার নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়কে মিছিলে মুখরিত করে তোলেন। শ্যামনগরের ১১ টি ইউনিয়নের ও ১টি পৌরসভা বিএনপি’র কয়েক হাজার নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

