শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র, গুলি, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র, গুলি, ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় মাদক উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের সময় শ্যামনগর থানাধীন কৈখালী ইউনিয়নের কৈখালী বিওপির সুইজগেট বেড়িবাঁধ এলাকায় বিজিবির নিয়মিত টহল চলাকালীন সময়ে সীমান্ত এলাকায় অবৈধভাবে ঘোরাফেরা করতে থাকা দুইজন অজ্ঞাত ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়। এসময় রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির আওতাধীন কৈখালী বিওপির হাবিলদার মোঃ মাহবুবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ তাদের ধাওয়া করেন।

Left

ধাওয়া চলাকালীন সময়ে ওই অজ্ঞাত ব্যক্তিরা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে একটি বিদেশি রিভলভার, ছয় রাউন্ড তাজা গুলি, ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ বোতল ভারতীয় উইন কেয়ারেক্স সিরাপ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য সাড়ে ১১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ