সুন্দরবন মা: বিদ্যালয়ে বাঘ ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত

সাতক্ষীরা রেঞ্জ, সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা এর আয়োজনে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসন ও বাঘ এবং বাঘ শিকার, প্রাণী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত। অংশগ্রহণকারী ১০০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে টি শার্ট  চিত্হর অংকনের জন্যোয খাতা, পেনন্গিসিল, রাবার, রংপেনসিল বিতরণ করা হয়। সহযোগিতায়- সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্প।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মনিরুল করিম, স্টেশন কর্মকর্তা, প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রধান শিক্ষক শেখ আসলাম আহমেদ, কৈখালী স্টেশন, ফরেস্টার, শেখ খাইরুল ইসলাম ও  মোঃ আবুল কালাম শেখ, শিক্ষক-কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দ। বক্তারা সকলে সুন্দরবনের বাঘ, হরিণ, গাছপালা ও পশুপাখি সংরক্ষনের বিষয় সকলকে সচেতন হওয়ার কথা বলেন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতায়  বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার, সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন মোঃ সালাউদ্দীন আহমদ, সিনিয়র শিক্ষক।

Left

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ