শ্যামনগরে ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান ডাকসু ভিপি আবু সাদিক কায়েম

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
ডাকসুর নির্বাচিত ভিপি মোঃ আবু সাদিক কায়েম বলেছেন, “আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। এজন্য ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করতে হবে।” আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলা সদরের নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

ডাকসু ভিপি আরও বলেন, “আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। আসুন সবাই মিলে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।”

Left

শ্যামনগর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক  সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াত নেতা ড. খলিলুর রহমান মাদানী, জকসুর এজিএস মাসুদ রানা, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সাবেক রাবি শিবির সভাপতি আব্দুর রহিমসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকরা জনসভাস্থলে জড়ো হন। এতে নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো জনসভাস্থল। জনসভায় উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতাকর্মীর উপস্থিতিও লক্ষ্য করা যায়।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ