শ্যামনগরে কোস্টগার্ডের অভিযানে মাদক সহ কারবারি আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে মাদক সহ এক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন কৈখালী পেটি অফিসার মোঃ আব্দুল বাতেন এর নেতৃত্বে সদস্যরা কৈখালী ইউনিয়নের সাহেবখালী গ্রামের সাপখালী খালের পশ্চিম পাড়ের উপরে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক ব্যক্তি মোঃ মিজানুর রহমান (৪২), তিনি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের নেছার গাজীর ছেলে।

Left

কোস্টগার্ড পেটি অফিসার মোঃ আব্দুল বাতেন জানান, অভিযানকালে তার কাছ থেকে ১৪৮ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ‘উইনসেরেক্স’ কফ সিরাপ (প্রতি বোতল ১০০ মি.লি.) এবং ২৪ ক্যান হেওয়ার্ডস ৫০০০ প্রিমিয়াম স্ট্রং বিয়ার (প্রতি ক্যান ৫০০ মি.লি.) উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা। আটক ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ