বজ্রপাতে শ্যামনগরে দক্ষিন কদমতলা গ্রামের নুর ইসলামের মৃত্যু
২০ জুন শনিবার দুপুর ১.৩০ মিঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের এন্তাজ আলীর পুত্র নুরইসলাম (৫০) নদীতে নৌকায় মাছ ধরার সময় ব্রজপাতে মৃত্যুবরণ করে। নৌকায় ধোয়া উড়তে দেখে আশেপাসের জেলেরা তাকে উদ্ধার করে ট্রলয়ার যোগে হরিনগর বাজার গ্রাম্য চিকিৎসক শিবপদ মন্ডলের নিকট নিয়ে আসেন। ডা. শিবপদ মন্ডল বলেন তিনিআর বেচে নেই। তাকে আবার ট্রলার যোগে বাড়িয়ে নিয়ে গেছে। তার আকর্ষি্ক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

