শ্যামনগরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার

সাতক্ষীরার শ্যামনগরে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ হাবিবুর রহমান (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে কালিগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদুল হক খান (এসজিপি)–এর নেতৃত্বে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামে সেনাবাহিনী ও বিজিবির প্রায় ছয় ঘণ্টাব্যাপী যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের একপর্যায়ে ওই সন্ত্রাসীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Left

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ লিয়াকত গাজীর পুত্র। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘর তল্লাশি চালিয়ে ১টি দেশীয় পিস্তল, ৩টি রামদা ও ১টি এসএস পাইপ উদ্ধার করা হয়।

আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেপ্তারকৃত আসামিকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ