শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক ব্যক্তির
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড় কুমারপুর গ্রামে ঘেরে পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ জাহাঙ্গীর আলম মিন্টু (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম মিন্টু উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড় কুমারপুর গ্রামের সহিলউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘেরে পানি তোলার কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে তার ফুফাতো ভাই মোস্তাফিজুর রহমান তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্যামনগর থানার ওসি মোঃ খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। লাশ বিনা ময়না তদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

