শ্যামনগরে গলায় রশি পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
সাতক্ষীরার শ্যামনগরে সাগর শেখ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের গড়কুমারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাগর শেখ ওই গ্রামের হুমায়ূন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির পাশে একটি কেওড়া গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় সাগরকে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের ভাষ্য, সাগর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি পারিবারিক কলহ ও অনলাইন জুয়ায় আসক্তির কারণে তিনি হতাশায় ভুগছিলেন বলে জানা গেছে। এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে স্থানীয়দের ধারণা।
তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

