শ্যামনগরে জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার, বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৯ মার্চ) মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় রমজাননগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সেক্রেটারি শুকুর আলীর ওপর ভূমিদস্যু আব্দুল গফুরের সন্ত্রাসী দলের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল ৪টায় রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রমজাননগর ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমানসহ অন্যান্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। মানববন্ধন পরিচালনা করেন রমজাননগর ইউনিয়ন জামায়াতের আমির  গাজী নজরুল ইসলা, প্রধান শিক্ষক ভেটখালী  এ করিম মাধ্যমিক বিদ্যালয় । মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহমান অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীর স্বজন ও এলাকাবাসীরা।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ