সরকারি চাকরিজীবীদের নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা : জানালেন অর্থ উপদেষ্টা
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হবে বলে জানিয়েছেন মাননীয় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী ২০২৫-২০২৬ নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘মহার্ঘ ভাতা একটিভলি কনসিডার করছে সরকার। এ বিষয়ে একটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাজেটে ওয়ার্ক আউট করে দেখি, কখন থেকে এবং টাকা কতো দিতে পারবো। মহার্ঘ ভাতা নিয়ে দ্বিধা হওয়ার কোন কারণ নেই। এ বিষয় সরকার বিবেচনা করবে।

