বাংলাদেশ থাকা কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত

বাংলাদেশে থাকা  ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনা করে তাদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এই সিদ্ধান্তটি নেওয়া হয়। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগেই এই পদক্ষেপ নেওয়া হলো। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে এই তথ্য  পাওয়া গেছে। ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে সরকারি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত হচ্ছে একটি সতর্কতা মূলক ব্যবস্থা। ওই সূত্র গুলো জানায়, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের সাময়িক ভাবে ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে সূত্রগুলো গণমাধ্যমকে জানায়, বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশন এবং সংশ্লিষ্ট সব দপ্তর খোলা রয়েছে এবং আগের মতোই তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সিদ্ধান্তে কূটনৈতিক কার্যক্রম বা সেবায় কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়েছে।

Left

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ