কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বাগেরহাটে বাংলাদেশ কোস্ট গার্ডের সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়। আটক ২ মাদক কারবারি হলেন- খুলনা লবনচরা আলুতলা গ্রামের মৃত আলিম মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৫২) ও হলদিবুনিয়া গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে ইয়াসির আলী (২৫) আটককৃত মাদক কারবারিদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড কর্তৃপক্ষ। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Left

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ