সুন্দরবনে ৩ জেলে আটক

আজিজুর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহিন এলাকায় অবৈধ অনুপ্রবেশ করে কাঁকড়া ধরার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বনবিভাগের বিশেষ টহল দল।

সোমবার ০২ ফেব্রুয়ারী ভোর ৬টার দিকে পুষ্পকাটি বন অফিস সংলগ্ন জলঘাটা অভয়ারণ্য এলাকায় বুড়িগোয়ালিনী বনস্টেশনের কর্মকর্তা (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি নৌকা, প্রায় ৫০ কেজি কাঁকড়া এবং কাঁকড়া ধরার বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম জব্দ করা হয়।

Left

আটক জেলেরা হলেন—খুলনার কয়রা উপজেলার ৪নং কয়রা এলাকার মোকছেদ গাজীর ছেলে মোসানুর রহমান, দশালীয়ার মৃত আনছার আলীর ছেলে রফিকুল ইসলাম ও মৃত মন্তেজ মোল্যার ছেলে শাহিনুর।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, কাঁকড়ার প্রজনন মৌসুমে অবৈধভাবে কাঁকড়া আহরণের অভিযোগে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ