সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরায় ৪ জেলে আটক

আজিজুর রহমান,শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি;
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে নদীতে মাছ ধরার সময় মালামালসহ চার জেলেকে আটক করেছে বন বিভাগের একটি অভিযানিক দল। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমানের নেতৃত্বে বনকর্মীরা অভিযানটি পরিচালনা করেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া নদীতে মাছ ধরার সময় ওই চার জেলেকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি নৌকা, আনুমানিক ৩০ কেজি চিংড়ি মাছ, ১৩৭ কেজি বিভিন্ন প্রজাতির সাদা মাছ, ১টি খালপাটা জাল, ১টি বেন্দি জাল, ৫টি পানির ড্রাম, ১টি হুইল, ২টি বৈঠা, ৩টি দা ও ১টি কাটা ড্রাম জব্দ করা হয়।

Left

আটক জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের নেছার গাজীর ছেলে মোস্তফা গাজী, শওকত গাজীর ছেলে মাহফুজুর রহমান, সামছুর গাজীর ছেলে আলামিন গাজী এবং মুজিবর ঘোরামীর ছেলে ইয়ারুল ঘোরামী।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, সুন্দরবনে প্রজনন মৌসুমে মাছ আহরণ নিষিদ্ধ থাকা অবস্থায় ওই জেলেরা অবৈধভাবে বনে প্রবেশ করে নদীতে মাছ ধরছিলেন। এ সময় তাদের আটক করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ