শ্যামনগরে কৈখালী ইউনিয়ন বিএনপির সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে নবগঠিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কৈখালী ইউনিয়নের যাদার বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের মল্লিকের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহ আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সোলায়মান কবির, সদস্য সচিব আশেক ইলাহী মুন্না, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক গোলাম আলমগীর, সদস্য আলহাজ্ব মাস্টার আবদুল ওয়াহেদ, আবু ইউসুফ ও মো. মাসুদ।

Left

সভায় আরও উপস্থিত ছিলেন কৈখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আজাদ খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় কৈখালী ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আগামীতে যেকোনো নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার করা প্রয়োজন। দলকে তৃণমূল থেকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ