বনশ্রী শিক্ষা নিকতেন ও হরিনগর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্ষবরণ উৎসব উদযাপন

সুমন কুমার মন্ডলঃ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের বনশ্রী শিক্ষা নিকেতন ও হরিনগর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১লা বৈশাখ বাংলা নববর্ষ উৎযাপন উদযাপন করা হয়। সকাল ৮.০০ মিনিটে আনন্দ শোভাযাত্রা, সকাল ৯.০০ ঘটিকা থেকে পান্তা ভোজ, সকাল ১১.০০ থেকে ১২.০০ পর্যন্ত অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কাশেম মোড়ল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ গোলাম মোস্তফা, প্রভাষক মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসেদুর রহমান বাবু, মোঃ নজরুল মোড়ল,মিয়ারাজ হোসেন, অমেদ আলীসহ আমন্ত্রিত অতিথি ও অভিভাবকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারীবৃন্দ।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ