সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে বর্ষবরণ উৎসব উদযাপন

নিজস্ব প্রতিনিধি ঃ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে ১লা বৈশাখ বাংলা নববর্ষ উদসব উদযাপন করা হয়। সকাল ৮.৩০ মিনিটে আনন্দ শোভাযাত্রা, সকাল ৯.০০ ঘটিকা থেকে পান্তা ভোজ, সকাল ১১.০০ থেকে ১২.০০টা পর্যন্ত অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কাশেম মোড়ল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি আলতাফ হোসেন মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব এস.এম আবু কওসার, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মোঃ আজিজুর রহমান, ইউপি সদস্যা রেহানা পারভীন, সিরাজুল ইসলাম, আশরাফ হোসেন, আকবর হোসেন, মোহর আলী গাইন, মোঃ সাহাবুদ্দীন, বাবু, সোহাগসহ আমন্ত্রিত অতিথি ও অভিভাবকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন, ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারীবৃন্দ।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ