শ্যামনগর উপজেলায় দাখিল পরীক্ষায় কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষার্থী ও ১২জন শিক্ষক বহিস্কার
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় দাখিল পরীক্ষার তৃতীয় দিনে কেন্দ্র সচিবসহ ১১ জন শিক্ষার্থী এবং ১২ শিক্ষককে বহিস্কৃত হয়েছে। পরীক্ষায় অসাদউপায় অবলম্বনের অভিযোগে বহিস্কৃত ১১জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন ছেলে ও ২জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। এ সময় পরীক্ষা কক্ষে পরিদর্শকের দায়িত্বে অবহেলার অভিযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়। এছাড়া নকলমুক্ত পরিবেশ নিশ্চিত না করাসহ অসাদুপায় অবলম্বনে ছাত্র-ছাত্রীদের সুযোগ দেয়ায় কেন্দ্র সচিব মাওলাানা ওজায়েরুল ইসলামসহ এক ভেন্যু সচিবকে দায়িত্ব থেকে বহিস্কার করা হয়। শ্যামনগর উপজেলা সদরের কেন্দ্রীয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালীন সময় এ ঘটনা ঘটেছে। শ্যামনগর উপজেলার ইউএনও মহোদয় ফেজবুক স্ট্যাটাসে সকল এসএসসি পরীক্ষার্থীকে লেখাপড়া করে পরীক্ষার হলে আসার আহবান জানান। তিনি বলেন স্বচ্ছ পরিবেশে পরীক্ষার ধারা অব্যহত থাকবে। কেহ কোন অসাদুপায় অবলম্বনের চেস্টা করবেন না।

