শ্যামনগর বুড়িগোয়ালীনিতে সিসিআরসির বার্ষিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের বনবিবিতলায় কমিউনিটি ক্লাইমেট রেজিলিয়েন্স সেন্টার (সিসিআরসি) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জগদীশ সরদার ও মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার (২৬ই জুন) সকাল ১০.৩০মি: হতে দুপুর ২.৩০মিঃপর্যন্ত ১০৩নং সেন্ট্রাল আবাদচন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বনবিবিতলা সিসিআরসি‘র সভাপতি মোঃ আব্দুল করিম। সভায় উপস্থিত ছিলেন, বনবিবিতলা সিসিআরসি’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউপি সদস্য মো: মাহাতাব উদ্দিন সরদার, মোঃ কাওছার আলী ও আলহাজ্ব কুরমান আলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, প্রাক্তন সাধারণ সম্পাদক সাইফুদ্দীন লস্কর বর্তমান কমিটিসহ সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী মি. সুজন বিশ্বাস ও অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সিসিডিবি’র উপজেলা সমন্বয়কারী মি. সুজন বিশ্বাস বিগত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন একইসঙ্গে আগামী বছরের পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, সিসিডিবি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। আগামীতেও স্বচ্ছতার ভিত্তিতেই এই কাজগুলো অব্যাহত থাকবে। সভায় বনবিবিতলা সিসিআরসির সভাপতি মোঃ আব্দুল করিম সিসিআরসি’র ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করেন। সভার শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে সিসিআরসি’র কার্যক্রম আরও সুসংগঠিত ও কার্যকর করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

