শ্যামনগরে ২ জন মোটরসাইকেল চোর গ্রেফতার, ১টি মোটরসাইকেল উদ্ধার

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগরে দুইজন মোটরসাইকেল চোর সহ ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। শুক্রবার ১৩ জুন রাত ৮টার দিকে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জাবাখালী বাজার থেকে মোটরসাইকেল চুরি করার সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়। মোটরসাইকেল চোররা হলেন, উপজেলার হাওল ভাঙ্গি গ্রামের আকবর গাজীর ছেলে আজিজুল ইসলাম (২১) ও একই গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলাম (২৩)। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা বলেন, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০ এর নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ