শ্যামনগরে ৭৬ পিচ ইয়াবা সহ আটক ১
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইসরাফিল গাজী ওরফে হারা (৬৪) কে আটক করেছেন যৌথবাহিনী। উপজেলার বংশিপুর গ্রামের মৃত এন্তাজ গাজীর ছেলে। শনিবার দিবাগত রাত্রে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয় এবং তার বসত ঘর তল্লাশি করে ৭৬ পিস ইয়াবা, ২,৫০,৮৯০ টাকা এবং ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন করিব মোল্লা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক); দায়ের করে উক্ত আসামী কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

