সাতক্ষীরার শ্যামনগরে সুশীলনের উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ 

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা): জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্ঠনী  গড়ে তোলার উদ্দেশ্যকে সামনে রেখে  ২১ অগস্ট বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বনশ্রী শিক্ষা নিকেতন (মা: বি:) প্রাঙ্গণে বিভিন্ন ধরনের  ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। সাতক্ষীরা সহকারী ব্যবস্থাপনা নির্বাহী কমিটির মাহমুদা বেগমের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুশীলনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোস্তফা নুরুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের মাটি, আমাদের পানি, এই এলাকার ব্নায়নের জন্য উপযুক্ত। আজকের এই উদ্যোগ আমাদের দেখিয়েছে নারী নেতৃত্ব, তরুণদের অংশ গ্রহণ  এবং কমিউনিটির ঐক্য দিয়ে কিভাবে বড় পরিবর্তন ঘটানো সম্ভব। মোস্তফা নুরুজ্জামান বলেন, উপকূলের মানুষ, বনজীবী ও পরিবেশের স্বার্থে কাজ করাই আমার জীবনের লক্ষ্য। সুন্দরবনকে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎকে রক্ষা করা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়  নিখিল চন্দ্র ভদ্র, সুশীলনের উপ-নির্বাহী প্রধান মো: নাসিরুদ্দিন ফারুক, সাতক্ষীরা পিপলস ফোরামের  সভাপতি মো: আব্দুর রশিদ প্রমূখ।  বক্তারা সকলকে ঐক্যবদ্ধ ভাবে উপকূল ও সুন্দরবন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। সুশীলনের পক্ষ থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন  প্রজাতির ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি  প্রাণবন্ত হয়ে ওঠে মুন্ডা কমিউনিটির ঐতিহ্যবাহী বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে। এছাড়া সুশীলনের কালচারাল টিম পরিবেশ সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মনোজ্ঞ ছবি নাটক উপস্থাপন করে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সুশীলনের উপ-পরিচালক শাহিনা পারভিন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ