এলজি বাংলাদেশের পক্ষ থেকে উপকূলের৭০ শিক্ষার্থীকে সাইকেল প্রদান

মাহফুজুর রহমান, শ্যামনগর (সাতক্ষীরা): উপকূলীয় অঞ্চলে  মেধাবী শিক্ষার্থীদেরকে ১৩ সেপ্টেম্বর শনিবার সুশীলন মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে এলজি বাংলাদেশর পক্ষ থেকে ৭০জন এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বাই সাইকেল ও ২ জন অসহায় ব্যক্তিকে মোটর ভ্যান প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (খন্ডকালীন) ড. আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাজী ফয়সাল-আল-আহসান, সহকারি  ম্যানেজার, কর্পোরেট মার্কেটিং, এলজি বাংলাদেশ কাজী ফয়সাল -আল- আহসান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর ও মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক  মুহাম্মদ সালাহউদ্দিন এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা উপকূলীয় শিক্ষা সহায়তা প্রকল্পের আওতায় বাইসাইকেল ও ২টি পরিবারের কর্মসংস্থান তৈরিতে মোটর ভ্যান প্রদান করায় এলজিকে ধন্যবাদ জানান। সমগ্র
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, এলজি এম্বাসেডর হাবিবুল্লাহ (আল মামুন)।
Left

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ