শ্যামনগরে ইউএনও  রনি খাতুন কর্তৃক হরিনগর বাজারের ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শন  

মাহফুজুর রহমান, শ্যামনগরঃ শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন ১২ সেপ্টেম্বর শুক্রবার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে নদী  ভাঙ্গন কবলিত পরিবার পরিদর্শন করেন। আকস্মিক নদী ভাঙ্গনে হরিনগর বাজার স্লুইজ গেট সংলগ্ন ৪টি পরিবারের বসতঘর নদী ভাঙ্গনে বিধ্বস্ত হয়। উক্ত সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম পল্টু। ইউপি সদস্য আব্দুর জলিল, বনশ্রী হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা প্রিন্স হোসেন, বিএনপি- জামায়াতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দসহ এলাকাবাসী। ইউএনও জরুরী ভিত্তিতে জিও বস্তায় বালি ভর্তি করে ভাঙ্গন  কবলিত এলাকায় এবং হরিনগর বাজার রক্ষা বাঁধের ভাঙানের স্থানে বস্তা ফেলার নির্দেশ দেন। এছাড়া তাৎক্ষণিকভাবে পরিবারগুলিকে আশ্রয়ের  ব্যবস্থা করেন। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-কে তাদের জন্য স্থায়ী খাস জমি বন্দোবস্তের ব্যবস্থা করতে বলেন।
Left

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ