অজেয় বসনিয়া নাটকের শিল্পী ও কলাকুশলীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
২৬ ডিসেম্বর শুক্রবার শ্যামনগর উপজেলায় মালঞ্চ টেকনিক্যাল এন্ড বি.এম. কলেজে ২০০৬ সালে মঞ্চ নাটক অজেয় বসনিয়া নাটকের শিল্পী ও কলাকুশলী যারা ছিলেন তাদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দিনভর বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করা হয়। দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয় ও প্রজেক্টরের মাধ্যমে অজেয় বসনিয়া নাটক সকলে মিলে উপভোগ করেন উপস্তিত সকলে। উক্ত পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন মালঞ্চ টেকনিক্যাল এন্ড বি.এম. কলেজের প্রভাষক মোঃ মাহবুবুর রহমান বুলবুল, স.ম. মমতাজুল হক তাজ, মোঃ মোস্তাফিজুর রহমান, ফেরদাউস হোসেন, নিলীমা রানী, রেহানা খাতুন, তাসলিমা খাতুন, মোঃ তৌহিদুর রহমান লিটন, সঞ্জয় কুমার মল্লিক, গুরুদাস মন্ডল, ধৃতি সুন্দর বিশ্বাস, আলতাফ হোসেন, রাজু মৃধা, মোখলেছুর রহমান কাজল, সেলিম হোসেন, কামাল হোসেন, আঃ রহিমসহ আরও অনেক অতিথিবৃন্দ।

