বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি
বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে যোগ দেওয়ার সুযোগ এসেছে। ৯৭ তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অফিসার ক্যাডেট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেনাবাহিনী। নারী ও পুরুষ উভয়েই এই কোর্সে আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি – ২০২৬
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নামঃ অফিসার ক্যাডেট
কোর্সঃ ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স
পদসংখ্যাঃ অনির্দিষ্ট
শারীরিক যোগ্যতাঃ
পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি। উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ জাতীয় মাধ্যম: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/ সমমান উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ- ৪.৫০ পেয়ে উত্তীর্ণ।
ইংরেজী মাধ্যম: ’ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যূনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে ২ টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: এইচএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে উত্তীর্ণ।
২০২৬ সালের এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া: বিশেষভাবে উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি/’এ’ লেভেল পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন; এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৫০ অথবা ‘ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ন্যুনতম ২টিতে ‘এ’ গ্রেড, ৩টিতে ‘বি’ গ্রেড ও ১টিতে ‘সি’ গ্রেড থাকতে হবে।
বয়সসীমাঃ ১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়); সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১ জানুয়ারি ২০২৭ তারিখে ১৮ থেকে ২৩ বছর।
বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত/অবিবাহিতা (বিপত্নীক/বিধবা/ বিবাহ বিচ্ছেদকারী/ তালাকপ্রাপ্ত নয়)।

