জুলাই থেকেই এম.পি.ও ভুক্ত শিক্ষকদের ইনক্রিমেন্ট কার্যকর

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জুলাই ২০২৬ থেকেই ইনক্রিমেন্ট পাবেন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি জানিয়েছে, ইতিমধ্যে ইনক্রিমেন্ট যুক্ত করার কার্যক্রম মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের প্রোগ্রামার (এমপিও) মো. জহির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এমপিওভুক্ত জনবলের জুলাই-২০২৬-এর ইনক্রিমেন্ট যুক্ত করাসহ অন্যান্য কাজ শেষ করে অঞ্চল থেকে অনুমোদিত এমপিও আবেদন ডান করা হবে। তাই জুলাই ২০২৬ মাসের অনুমোদিত অনলাইন এমপিও ফাইল ডান হতে কয়েক দিন বিলম্ব হতে পারে। এ বিষয়ে শিক্ষক-কর্মচারীদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেন মো. জহির উদ্দিন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ