শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Left

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, অধ্যাপক আবু সাঈদ, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য মো. আশেক ইলাহী মুন্না, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রহমান, শ্যামনগরের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান আক্তার ঝর্ণা এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জি এম ইয়াছিন আরাফাত প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিস তানজিয়ারা খাতুন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে পল্লী উন্নয়নের গুরুত্ব অপরিসীম। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা, টেকসই উন্নয়ন নিশ্চিত করা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর তারা গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শ্যামনগরের যৌথ উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ